আরও কঠোর মার্কিন নিষেধাজ্ঞার মুখে প্রতিশোধের প্রত্যয় ইরানের
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ১০:১১
ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও কঠোর করে যুক্তরাষ্ট্র বলেছে, এটি দেশটির ‘অর্থনৈতিক প্রাণধারাকে বিচ্ছিন্ন করে ফেলবে’। প্রতিক্রিয়ায় তেহরান ওয়াশিংটনের এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিশোধের প্রত্যয় জানিয়েছে।
গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদাররা ওয়াশিংটনের চাপ সৃষ্টির এই কার্যক্রম প্রতিরোধ করবে বলে আস্থা প্রকাশ করেছে তেহরান।
রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সোমবার নতুন পদক্ষেপগুলোর কথা ঘোষণা করেন কিন্তু সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা থেকে বিরত থাকেন। বেসেন্ট জানান, যে দেশগুলো ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখবে তারা ডলার-ভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে ‘জোরপূর্বক বহিষ্কৃত হওয়ার’ ঝুঁকির মুখে পড়বে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- নিষেধাজ্ঞা