জ্বালানিতে ‘জ্বলছে’ শেয়ারবাজার

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ০৯:৫৩

দেশে বেশ কিছুদিন ধরে তীব্র জ্বালানি সংকট বিরাজ করছে। একদিকে গ্যাস-বিদ্যুতের সংকটে কমছে শিল্পকারখানার উৎপাদন, অন্যদিকে বাড়ছে কোম্পানিগুলোর ভবিষ্যৎ আয় নিয়ে শঙ্কা। এর সঙ্গে উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংকখাতের চাপ, বৈশ্বিক সংঘাত ও জ্বালানি বাজারের অস্থিরতা- সব মিলিয়ে অর্থনীতির চাপ যেন এসে পড়েছে শেয়ারবাজারে।


দীর্ঘ মন্দার পর ঘুরে দাঁড়িয়ে ৫ হাজার ৯০০ পয়েন্টের ঘর পেরোনো ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক মাত্র নয় কার্যদিবসে হারিয়েছে ২৬০ পয়েন্ট। একই সঙ্গে হাজার কোটি টাকার ওপরে থাকা লেনদেন নেমে এসেছে ৬০০ কোটি টাকার ঘরে।


বাজারসংশ্লিষ্টরা বলছেন, শিল্পের চুল্লিতে জ্বালানি সংকটের যে আগুন জ্বলছে, তার উত্তাপ এখন সরাসরি পড়ছে শেয়ারবাজারে। জ্বালানিতে যেন জ্বলছে শেয়ারবাজারও।


তাদের মতে, জ্বালানি সংকট এখন আর শুধু শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হওয়ার বিষয় নয়, এর সরাসরি প্রভাব পড়ছে তালিকাভুক্ত কোম্পানির আয়, মুনাফা ও শেয়ারের দামে। ফলে অর্থনীতির দুর্বলতার প্রতিফলন হিসেবে শেয়ারবাজারেও চাপ বাড়ছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে নতুন আইপিও না আসা, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর স্বল্পতা ও ভালো কোম্পানির সংকটও বাজারের কাঠামোগত দুর্বলতা বাড়িয়ে তুলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও