আবারও বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, শীর্ষ দশে আছে যারা

প্রথম আলো প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ০৯:২৯

মাঠে সব সময় ট্রফি না জিতলেও ব্যবসায়িক দৌড়ে রিয়াল মাদ্রিদ যেন আলাদা এক লিগে খেলছে। ক্লাবটির ব্র্যান্ড মূল্য এক বছরে ২৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৪০ কোটি ইউরোতে (২৭৬ কোটি ৬০ লাখ ডলার)। লা লিগায় দ্বিতীয় হওয়া কিংবা টানা দুই মৌসুম ঘরোয়া শিরোপাহীন থাকার প্রভাব এখানে তেমন পড়েনি। আন্তর্জাতিক ব্র্যান্ড মূল্যায়ন সংস্থা ‘ব্র্যান্ড ফাইন্যান্স’-এর ২০২৬ সালের হালনাগাদ প্রতিবেদনে দেখা যাচ্ছে, টানা তৃতীয় বছরের মতো বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবল ক্লাব ব্র্যান্ডের মুকুট ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ।


সংস্থাটির তথ্য অনুযায়ী, বিশ্ব ফুটবলের শীর্ষ ৫০টি ক্লাবের মোট ব্র্যান্ড মূল্য রেকর্ড ২ হাজার ৩৯০ কোটি ইউরো এবং এন্টারপ্রাইজ ভ্যালু ৭ হাজার ৯৭০ কোটি ইউরোতে পৌঁছেছে। ক্রীড়া ব্র্যান্ডের ইতিহাসে এক বছরে প্রবৃদ্ধির এটিই সর্বোচ্চ রেকর্ড। ব্র্যান্ড মূল্য মানে ক্লাবের ‘নাম’ কতটা দামি। অর্থাৎ শুধু নাম ব্যবহার করে ভবিষ্যতে কত আয় করা সম্ভব তার একটি অনুমান। এন্টারপ্রাইজ ভ্যালু হলো পুরো ক্লাবের আর্থিক মূল্য। মানে, কেউ যদি ক্লাবটি কিনতে চায়, মোটামুটি কত দামে কিনতে হবে।

‘ব্র্যান্ড ফাইন্যান্স’-এর প্রতিবেদন বলছে, শীর্ষ ১০ ক্লাব এখন ধরে রেখেছে ফুটবলের মোট ব্র্যান্ড মূল্যের ৬০ শতাংশের বেশি। অর্থাৎ ধনী আরও ধনী হয়েছে, বাকিরা পড়ে আছে অনেকটা দূরে।


এই তালিকায় রিয়াল মাদ্রিদের পরই দ্বিতীয় স্থান ধরে রেখেছে বার্সেলোনা (ব্র্যান্ড মূল্য ২২৭ কোটি ৬০ লাখ ডলার)। তবে ২০২৬ সালের র‍্যাঙ্কিংয়ের সবচেয়ে বড় চমক আর্সেনাল। দীর্ঘ ২২ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের স্বাদ ও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার দারুণ পারফরম্যান্সে গানাররা ইতিহাসে প্রথমবারের মতো উঠে এসেছে সেরা তিনে, তাদের ব্র্যান্ড মূল্য এখন ১৭৭ কোটি ২০ লাখ ডলার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও