You have reached your daily news limit

Please log in to continue


হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি

হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে গিয়ে নদীর তীরে সোনা অনুসন্ধানরত কয়েকজন নারীর সঙ্গে কাজে যোগ দিয়েছিলেন কেনিয়ার এক ছাগলপালক। সেখানেই সোনার সন্ধান পান ৩৩ বছর বয়সি মানাসে লোমাচার। পরে মাত্র ৩ গ্রাম সোনা বিক্রি করে তিনি পান প্রায় ৩৬ হাজার কেনিয়ান শিলিং, যা প্রায় ২৮০ মার্কিন ডলারের সমান।

এই খবর ছড়িয়ে পড়তেই পশ্চিম কেনিয়ার প্রত্যন্ত চেপোরোর গ্রামে শুরু হয় ব্যাপক সাড়া। গত কয়েক সপ্তাহে সোনার আশায় সেখানে ভিড় করেন হাজার হাজার মানুষ। স্থানীয় প্রশাসনের হিসাবে, একসময় সেখানে প্রায় ১০ হাজার মানুষ জড়ো হয়েছিলেন।

মাত্র এক মাস আগেও যে এলাকায় ছিল ঝোপঝাড় ও পশুচারণের জায়গা, এখন সেখানে দেখা যাচ্ছে অসংখ্য গর্ত, মাটির স্তূপ এবং অস্থায়ী খনিশিবির। বর্তমানে মানুষের সংখ্যা কমে প্রায় আড়াই হাজারের মতো হলেও সোনা খোঁজার কাজ থামেনি।

তবে শুধু লোমাচারের পাওয়া সোনাই যে এই আকস্মিক ‘গোল্ড রাশ’-এর কারণ, তা নিশ্চিত নয়। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, একই সময়ে ওই এলাকায় আরও কয়েকটি উল্লেখযোগ্য সোনার সন্ধান পাওয়া যায়। এসব খবর মুখে মুখে ছড়িয়ে পড়ার পরই মানুষের ঢল নামে।

ওয়েস্ট পোকট কাউন্টির ডেপুটি কমিশনার স্যামুয়েল কিয়ারি জানান, আগস্টের শুরুতে একদল তরুণ সেখানে তুলনামূলক বড় পরিমাণের সোনা খুঁজে পান। পরদিন একই এলাকায় কয়েকজন নারীও উল্লেখযোগ্য পরিমাণ সোনা পান। এরপর সেই খবর নানা অতিরঞ্জিত গল্পের সঙ্গে ছড়িয়ে পড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন