মুম্বাই মেট্রোতে ‘মুখ্য মার্জার আধিকারিকের’ চাকরি পেল বিড়াল

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ২২:০০

মুম্বাইয়ের গুণ্ডাভালি মেট্রো স্টেশনের এক আদা রঙের বিড়ালকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে মজার এক কাণ্ড। যাত্রীরা মজা করে তাকে চাকরি দেওয়ার দাবি তুলতেই মেট্রো কর্তৃপক্ষও সেই রসিকতায় সায় দিয়ে বিড়ালটির নাম দিয়েছে ‘চিফ ফেলাইন অফিসার।’ অর্থাৎ, মুখ্য মার্জার আধিকারিক বা প্রধান বিড়াল কর্মকর্তা।


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাইয়ের গুণ্ডাওয়ালি মেট্রো স্টেশনের একটি জিঞ্জার ক্যাট বা কমলা, লাল বা হলুদ রঙের লোমযুক্ত এক বিড়াল সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এক যাত্রী মজার ছলে বিড়ালটিকে সরকারি পদ দেওয়ার প্রস্তাব দেওয়ার পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। দীর্ঘদিন ধরে স্টেশনটিতে পরিচিত মুখ হয়ে ওঠা বিড়ালটি এবার রসিকতার ছলে মাহা মুম্বাই মেট্রো অপারেশন করপোরেশন লিমিটেডের (এমএমএমওসিএল) সাংগঠনিক কাঠামোতেও জায়গা করে নিয়েছে।

যাত্রী সন্দেশ সামন্ত গুণ্ডাওয়ালি স্টেশনের প্রবেশপথের কাছে বসে থাকা বিড়ালটির একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন এবং এমএমএমওসিএল-কে ট্যাগ করে মজার একটি অনুরোধ জানান। তিনি লিখেছিলেন, ‘প্রিয় মাহা মুম্বাই মেট্রো অপারেশন করপোরেশন লিমিটেড, গুণ্ডাওয়ালি মেট্রো স্টেশনের এই নিষ্পাপ প্রাণটিকে একটি সরকারি পদ দিন। আপাতত এটি বিনা বেতনে কাজ করছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও