You have reached your daily news limit

Please log in to continue


হাতের দুর্বলতা দূর করার ৩ ব্যায়াম

মানবদেহের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের মতো হাতের তালু, কবজি এবং আঙুলগুলোর পেশি ও স্নায়ুর সুস্থতা বজায় রাখতে নিয়মিত কসরত বা ব্যায়াম করা জরুরি।

  • হাতের জোর ও চিমটির শক্তি বাড়ানোর ৩টি কসরত

পুটি গ্রিপ বা মুঠো করার ব্যায়াম

পদ্ধতি: প্রথমে নমনীয় থেরাপি পুটি বা কাদাকে হাতের তালু দিয়ে গড়িয়ে একটি ছোট বলের আকার দিতে হবে। এরপর বলটি হাতের তালুর মাঝখানে শক্ত করে ধরে, পুরো আঙুল দিয়ে চারপাশ থেকে যতটা সম্ভব জোরে চেপে বা ‘স্কুইজ’ করে একটি শক্ত মুষ্টি তৈরি করতে হবে। কয়েক সেকেন্ড পর ছেড়ে দিতে হবে।

এটি হাতের সামগ্রিক মুঠো করার শক্তি বা গ্রিপ স্ট্রেন্থ বাড়াতে সাহায্য করে।

পুটি কি-পিঞ্চ বা চাবির চিমটি

পদ্ধতি: থেরাপি পুটিকে রোল করে একটি খাটো ও মোটা সিলিন্ডার বা নলের আকার দিতে হবে। এবার পুটিটি বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনী আঙুলের পাশের অংশের মাঝখানে এমনভাবে চেপে ধরতে হবে, যেন দরজার লক বা তালায় চাবি ঘোরানো হচ্ছে।

এই অবস্থানে রেখে আঙুল দিয়ে পুটির ওপর একটি হালকা চাপ সৃষ্টি করতে হবে যতক্ষণ না অভ্যন্তরীণ প্রতিরোধ অনুভূত হয় এবং এরপর আলতো করে ছেড়ে দিতে হবে।

এটি চাবি ঘোরানো বা শক্ত জিনিস ধরার শক্তি বাড়ায়।

থ্রি-পয়েন্ট পিঞ্চ বা তিন আঙুলের চিমটি

পদ্ধতি: পূর্বের নিয়মে পুটিকে পুনরায় একটি ছোট মোটা সিলিন্ডারের মতো বানিয়ে নিতে হবে। এবার পুটিটি একসঙ্গে তিনটি আঙুল, অর্থাৎ বুড়ো আঙুল বা বৃদ্ধাঙ্গুলি, তর্জনী এবং মধ্যমা আঙুলের ডগা বা প্যাডের মাঝখানে চেপে ধরতে হবে।

এই অবস্থায় তিন আঙুল দিয়ে পুটিটিকে কেন্দ্রের দিকে যতটা সম্ভব জোরে চেপে ধরে রেখে আবার ছেড়ে দিতে হবে। এটি কলম ধরা, সুঁই সুতোর কাজ কিংবা ছোট সূক্ষ্ম জিনিস শক্ত করে ধরে রাখার ক্ষমতা বাড়ায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন