এবার রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেসে ইউক্রেনের হামলা

www.ajkerpatrika.com রাশিয়া প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ২১:৩৪

ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলায় এবার লক্ষ্যবস্তু হয়েছে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ‘ওজন’ (Ozon)-এর একাধিক গুদাম ও লজিস্টিক কেন্দ্র। স্থানীয় সময় আজ সোমবার (২৪ আগস্ট) ভোরে রাশিয়ার দক্ষিণাঞ্চলের ক্রাসনোদার, দাগেস্তান, স্তাভরোপল ও আদিগেয়া অঞ্চলে প্রতিষ্ঠানটির বিভিন্ন স্থাপনায় আগুন লাগে এবং কয়েকজন আহত হন বলে জানিয়েছে ওজন কর্তৃপক্ষ।


কোম্পানিটি জানায়, স্থানীয় সময় আজ ভোর প্রায় ৫টার দিকে ড্রোন হামলার পর দাগেস্তানের মাখাচকালা শহরে তাদের একটি লজিস্টিক কেন্দ্রে আগুন ধরে যায়। এর আগে ক্রাসনোদার শহরের একটি কেন্দ্রেও বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। আদিগেয়া অঞ্চলের আদিগেইস্ক ও স্তাভরোপলের নেভিন্নোমিস্ক শহরে ওজনের কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে।


রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ক্রাসনোদারে ইউক্রেনীয় ড্রোন হামলায় তিন শিশু নিহত হয়েছে। তাদের বয়স ১৩, ১৫ ও ১৬ বছর। আহত আরও ছয় শিশুকে হাসপাতালে নেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও