কিরগিজস্তানের আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী
লোকগান নিয়ে সূচনা শেলীর দীর্ঘ যাত্রা। দেশ ছাড়িয়ে বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করেছেন বাংলার লোক ঐতিহ্যের সুর। এবার তিনি অংশ নিতে যাচ্ছেন কিরগিজস্তানের বিখ্যাত ‘ওয়ার্ল্ড নোম্যাড গেমস’-এ।
এটি কিরগিজস্তানের বেশ জনপ্রিয় একটি আয়োজন। যেখানে এশিয়ার বিভিন্ন দেশের ক্রীড়া ও সংস্কৃতির সম্মিলন ঘটে। মূলত নোমেডিক বা যাযাবর জাতির ঐতিহ্যকে উদযাপনের উদ্দেশ্যে এ উৎসব অনুষ্ঠিত হয়। ১ সেপ্টেম্বর শুরু হবে উৎসবটির ষষ্ঠ আসর, চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।
এই গেমসের সাংস্কৃতিক আয়োজনে ফোক গানের প্রতিযোগিতায় অংশ নেবেন সূচনা শেলী। সঙ্গে থাকবে তার ব্যান্ড ‘দিব্যজ্ঞানী’। বাংলাদেশের লোকসংগীতের নিজস্ব সুর, ঐতিহ্য ও মরমি দর্শন তুলে ধরবেন তারা।
- ট্যাগ:
- বিনোদন
- আন্তর্জাতিক অঙ্গন
- লোক সঙ্গীত