জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের তারিখ জানাল ঢাকা শিক্ষা বোর্ড
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ১৯:৫৮
চলতি বছর জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ফরম পূরণ আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে, যা চলবে আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত।
আজ সোমবার বৃত্তি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণে ফি নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা। এর মধ্যে পরীক্ষার ফি বাবদ ৪০০ টাকা ও কেন্দ্র ফি বাবদ ২০০ টাকা গুনতে হবে শিক্ষার্থীদের।
৩১ আগস্ট সম্ভাব্য পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করবে ঢাকা বোর্ড। ১ থেকে ১২ সেপ্টেম্বর ফরম পূরণের পর ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ফি জমার সুযোগ পাবে শিক্ষার্থীরা।
চলতি বছরের অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা আগামী ৮ ডিসেম্বর থেকে সারা দেশে একযোগে শুরু হবে। চারটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হবে ১৫ ডিসেম্বর।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বৃত্তি পরীক্ষা