You have reached your daily news limit

Please log in to continue


মাগুরার শিশু হত্যা: ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

মাগুরার আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে রায় ঘোষণা করা হবে আগামীকাল মঙ্গলবার।

সোমবার (২৪ আগস্ট) হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য মঙ্গলবার (২৫ আগস্ট) দিন ঠিক করেছেন।

এর আগে, রোববার (২৩ আগস্ট) আদালতে মৃত্যুদণ্ড পাওয়া হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক।

এর আগে গত ১১ আগস্ট হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চে এই শুনানি শুরু হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন