কী খাচ্ছেন কেবল তা-ই নয়, কখন খাচ্ছেন—সেটিও নির্ধারণ করে দিতে পারে আপনার আয়ুষ্কাল

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ১৬:২৫

সকালের নাশতা-সংক্রান্ত বেশির ভাগ পরামর্শে সাধারণত প্লেটে কী খাবার থাকবে, সেটাই বেশি গুরুত্ব পায়। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্কদের ওপর করা একটি বড় গবেষণা বলছে, খাবার খাওয়ার সময়টাও গুরুত্বপূর্ণ হতে পারে। দিনের প্রথম ও শেষ ক্যালরি কখন গ্রহণ করা হচ্ছে, তার সঙ্গে একজন মানুষ কত দিন বাঁচবেন, তার একটি সম্পর্ক থাকতে পারে।


তবে গবেষণাটি শুধু একটি সম্পর্ক বা যোগসূত্র দেখিয়েছে। অর্থাৎ, খাবারের সময় পরিবর্তন করলেই আয়ু বদলে যাবে, এমন প্রমাণ এই গবেষণা দেয়নি। তারপরও গবেষণাটি এমন কিছু প্রমাণের সঙ্গে যুক্ত হয়েছে, যা ইঙ্গিত করে যে সুস্থ থাকার ক্ষেত্রে শুধু কী খাচ্ছি তা নয়, কখন খাচ্ছি সেটিও গুরুত্বপূর্ণ হতে পারে।


এর আগে করা গবেষণাগুলোতে দেখা গেছে, সকালের নাশতা বাদ দেওয়া এবং গভীর রাতে খাবার খাওয়ার সঙ্গে তুলনামূলক খারাপ স্বাস্থ্যের সম্পর্ক রয়েছে। তবে দিনের নির্দিষ্ট কোন সময়ে খাবার খেলে কী ধরনের ঝুঁকি তৈরি হতে পারে, তা স্পষ্ট ছিল না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও