তিউনিসিয়ায় অভিবাসীবাহী নৌকাডুবি, ১২ মরদেহ উদ্ধার
দেশ রূপান্তর
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ১৩:০৭
তিউনিসিয়ার দক্ষিণ-পূর্ব উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন দুইজন। দেশটির ন্যাশনাল গার্ড রবিবার (২৩ আগস্ট) এ তথ্য জানিয়েছে।
ন্যাশনাল গার্ডের এক বিবৃতিতে বলা হয়, শুক্রবার রাতে জারজিস উপকূল থেকে প্রায় ১৪ নটিক্যাল মাইল দূরে নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে মোট ১৫ জন ছিলেন। তাদের মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
বিবৃতিতে বলা হয়, ২২ আগস্ট তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। রবিবার আরও ৯জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত মোট উদ্ধার হওয়া মরদেহের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। নিখোঁজ দুইজনের সন্ধানে এখনও অভিযান চলছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- নৌকাডুবি
- নৌকাডুবিতে নিহত