You have reached your daily news limit

Please log in to continue


ক্রিকেট: দ্বিতীয় টেস্ট প্রথমটা জয়ের আনন্দ মাটি করে দিল

আমি ক্রিকেটপ্রেমী মানুষ। তবে এই বৃদ্ধ বয়সে টেস্ট ক্রিকেট খুব একটা দেখা হয় না। এইবার ডারউইনে প্রথম টেস্টে টিভি খুলেছিলাম শুধু দেখার জন্য যে দুই দলে কোন কোন খেলোয়াড় খেলছেন। সেই পাঁচ মিনিটের সেশন সারা রাত গড়াল। ওঠার উপায় ছিল না, চোখ ফেরাবার সুযোগ ছিল না। প্রাণ ভরে দেখলাম আমাদের তরুণদের খেলা। হাসান মাহমুদের বোলিং খেলায় স্টার্ক ও কামিন্সদের উপস্থিতি ভুলিয়ে দিয়েছিল। প্রতিটা দিন টি-টোয়েন্টির আনন্দ নিয়ে ডারউইনের টেস্ট দেখলাম। বাংলাদেশ ব্যাটিংয়েই-বা কম কিসে? তানজিদ, মুমিনুল, নাজমুল সবাই স্টার্কের বোলিংকে বোকা বানিয়ে দৃঢ়তার সঙ্গে ব্যাট করলেন। মিরাজই-বা কম কিসে! নির্ভয়ে দাঁড়িয়ে বাংলাদেশ টেল-এন্ডারদের নেতৃত্ব দিয়েছেন।

এক নম্বর ক্রিকেট দলকে হারিয়ে বাংলাদেশ টেস্ট খেলাটা জিতে নিল। কোনো ভাগ্যের জোরে নয়, খেলে তারা জিতেছে টেস্টটা। প্রথম টেস্টের খেলায় বাংলাদেশ দলকে একটুও দোদুল্যমান মনে হয়নি; মনে হচ্ছিল এভাবে খেলতেই তারা অভ্যস্ত, এই জয়ই তাদের প্রাপ্য। সারা বিশ্বে বাংলাদেশের খেলোয়াড়েরা বাহবা কুড়িয়েছেন, এমনকি অস্ট্রেলিয়ার প্রাক্তন খেলোয়াড়েরা বাংলাদেশি খেলোয়াড়দের প্রশংসায় ভেসেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন