You have reached your daily news limit

Please log in to continue


স্মার্টফোনের ব্যাটারি কত বছর ভালো থাকে, জানেন?

স্মার্টফোন কেনার সময় ক্যামেরা, প্রসেসর, ডিসপ্লে কিংবা স্টোরেজ নিয়ে যতটা আলোচনা হয়, ব্যাটারি নিয়ে ততটা ভাবেন না অনেকেই। অথচ ফোন কতক্ষণ চার্জ ধরে রাখবে এবং কয়েক বছর পর তার পারফরম্যান্স কেমন থাকবে, তার সঙ্গে ব্যাটারির স্বাস্থ্যের সরাসরি সম্পর্ক রয়েছে। সময়ের সঙ্গে ব্যাটারির ক্ষমতা কমে যাওয়া স্বাভাবিক। তবে ঠিক কতদিন একটি ফোনের ব্যাটারি ভালোভাবে চলতে পারে এবং কীভাবে তার অবস্থা জানা যাবে, তা জেনে রাখা দরকার।

সাধারণত কত বছর ভালো থাকে ফোনের ব্যাটারি?

বর্তমানের বেশিরভাগ স্মার্টফোনে লিথিয়াম-আয়ন বা লিথিয়াম-আয়নভিত্তিক ব্যাটারি ব্যবহার করা হয়। স্বাভাবিক ব্যবহারে একটি ফোনের ব্যাটারি প্রায় ২ থেকে ৪ বছর ভালো পারফরম্যান্স দিতে পারে। তবে নির্দিষ্ট সময় সবার ক্ষেত্রে এক নয়। প্রতিদিন কতটা ফোন ব্যবহার করা হচ্ছে, কতবার চার্জ দেওয়া হচ্ছে, ফোন কতটা গরম হচ্ছে এবং চার্জ দেওয়ার অভ্যাস কেমন এসবের ওপর ব্যাটারির আয়ু অনেকটাই নির্ভর করে।

ব্যাটারির বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার চার্জ ধরে রাখার ক্ষমতা কমে যায়। ফলে নতুন অবস্থায় যে ফোন সারাদিন চার্জ ছাড়াই চলত, কয়েক বছর পর একই ব্যবহারে সেটি হয়তো দিনের মাঝেই চার্জের প্রয়োজন তৈরি করবে।

কী লক্ষণে বুঝবেন ব্যাটারি দুর্বল হয়ে গেছে?

ব্যাটারি পুরোনো হওয়ার কিছু সাধারণ লক্ষণ রয়েছে। যেমন-

  • আগের তুলনায় দ্রুত চার্জ শেষ হয়ে যাওয়া
  • চার্জের শতাংশ অস্বাভাবিকভাবে দ্রুত কমে যাওয়া
  • ফোন ব্যবহারের সময় অতিরিক্ত গরম হওয়া
  • পর্যাপ্ত চার্জ থাকা সত্ত্বেও ফোন হঠাৎ বন্ধ হয়ে যাওয়া
  • বারবার ফোন চার্জ করার প্রয়োজন হওয়া
  • চার্জ দেওয়ার সময় অস্বাভাবিক আচরণ করা

এ ধরনের সমস্যা দেখা দিলে শুধু সফটওয়্যার নয়, ব্যাটারির অবস্থাও পরীক্ষা করে দেখা উচিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন