You have reached your daily news limit

Please log in to continue


হুমায়ুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১, শামা ওবায়েদ-২

পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রীর মধ্যে কে কোন দায়িত্ব পালন করবেন, তা নির্ধারণ করে দিয়েছে মন্ত্রণালয়। আজ রোববার প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় দুই প্রতিমন্ত্রীর কাজ বণ্টন করে দিয়ে পরিপত্র জারি করেছে।

নবনিযুক্ত প্রতিমন্ত্রী হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হিসেবে ও শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর কাজে সহায়তা করবেন।

প্রতিমন্ত্রী-১ হিসেবে হুমায়ুন কবির দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়াবলি, অনাবাসী বাংলাদেশি ও পররাষ্ট্রমন্ত্রী নির্ধারিত অন্য যেকোনো বিষয় এবং প্রতিমন্ত্রী-২ হিসেবে শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি, এলডিসি উত্তরণ, আইসিটি, সমুদ্র আইন ও সমুদ্রসম্পদ, বিশ্বস্বাস্থ্য কূটনীতি, সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি নিয়ে কাজ করবেন বলে রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন