অগ্নিসংযোগ ও হামলায় উত্তাল থাইল্যান্ডের দক্ষিণাঞ্চল

কালের কণ্ঠ থাইল্যান্ড প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ২০:৫০

বিদ্রোহপ্রবণ থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সমন্বিতভাবে অর্ধ শতাধিক অগ্নিসংযোগ ও অগ্নিবোমা হামলার ঘটনা ঘটেছে। দেশটির সামরিক বাহিনীর দাবি, অস্থিরতা সৃষ্টি করতেই এসব হামলা চালানো হয়েছে। এতে অন্তত দুজন আহত হয়েছেন।


স্থানীয় সময় শনিবার রাত ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত থাইল্যান্ডের দক্ষিণ সীমান্তবর্তী প্রদেশগুলোতে এসব হামলা হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।


এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনীর ইন্টারনাল সিকিউরিটি অপারেশনস কমান্ড বলছে, সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে নারাথিওয়াত প্রদেশে। পাশের ইয়ালা ও পাত্তানি প্রদেশেও কয়েকটি হামলার খবর পাওয়া গেছে।

স্থানীয় সরকারি কার্যালয়, দোকান এবং গাড়িসহ বিভিন্ন স্থাপনা হামলা চালিয়েছে হামলাকারী। এ ছাড়া কয়েকটি এলাকায় টেলিযোগাযোগ টাওয়ারেও আগুন দেওয়া হয়।


এ অবস্থায় বাসিন্দাদের সন্দেহজনক কোনো বস্তু স্পর্শ না করার আহ্বান জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা।


এদিকে ব্যাংকক পোস্টের খবরে বলা হয়েছে, নারাথিওয়াতের মুয়াং জেলায় একটি বোমা বিস্ফোরণে দুই নারী আহত হয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও