You have reached your daily news limit

Please log in to continue


বাপ্পার গানে উজ্জ্বলের নির্মাণ, দুই গুণীর ‘গলে যাওয়া সময়’

বাপ্পা মজুমদার ও মাসুদ হাসান উজ্জ্বল—দেশের সংস্কৃতি অঙ্গনের গুণী দুই শিল্পী। বাপ্পা তার গায়কী থেকে শুরু করে কথা, সুর ও সংগীতের মন্ত্রে তিন দশকেরও বেশি সময় ধরে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন। আর উজ্জ্বল নির্মাতা হিসেবে বেশি সুনাম কুড়িয়েছেন বটে, তবে তিনিও গানের মানুষ।

এই দুই গুণী শিল্পী একত্র হয়ে উপহার দিলেন নতুন গান ‘গলে যাওয়া সময়’। শনিবার (২২ আগস্ট) রাতে প্রকাশিত হয়েছে এর গানচিত্র। গানটি নিজের কথা-সুর-সংগীতে গেয়েছেন বাপ্পা মজুমদার। আর এর ভিডিও বানিয়েছেন মাসুদ হাসান উজ্জ্বল।

‘হাতে ধরা বালির মতো, সময়ের গলে যাওয়া/ ঘড়ির কাঁটার মতো, অবিরাম সরে যাওয়া/ নদীর স্রোতের মতো, অথবা ধূসর ঘোড়ার মতো/ সময় ছুটে যায়, অনন্তে হারায়/ আর আমি থেকে যাই অতীতে/ সময় তো পিছু ফেরে না/’—এমনই কথায় সময় ও জীবনের অদ্ভুত এক সমীকরণ তুলে ধরেছেন বাপ্পা। সুরেও নিজের চেনা মুন্সিয়ানা দেখিয়েছেন। কেউ কেউ তাই বলেই ফেলছেন, ‘অ্যানাদার মাস্টারপিস ফ্রম বাপ্পা মজুমদার।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন