টেস্ট র‌্যাঙ্কিংয়ে প্রথমবার ছয়ে বাংলাদেশ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ২২:২৬

ম্যাকাই টেস্টে বাংলাদেশ বাজেভাবে হারলেও ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে হারানোর গর্ব হারিয়ে যায়নি। ঐতিহাসিক সেই জয়ের মূল্য আরেকবার বুঝিয়ে দিল আইসিসি র‌্যাঙ্কিংও। স্মরণীয় সেই জয়ই বাংলাদেশকে এনে দিল আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের ইতিহাসের নিজেদের সর্বোচ্চ স্থান।


টেস্ট ক্রিকেটে ২৬ বছরের পথচলায় প্রথমবার ছয় নম্বরে উঠে এলে বাংলাদেশ।


টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দলের বিপক্ষে ডারউইনে জয়ের পরই ছয়ে ওঠা নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশের। সিরিজ শেষে আনুষ্ঠানিক হালনাগাদে মিলেছে সেটির নিশ্চয়তা।


বাংলাদেশের আগের সেরা অবস্থান ছিল সাত। গত মে মাসে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ওই অবস্থানে পৌঁছেছিল তারা। পরে জিম্বাবুয়ের সফরের পরাজয়ে আবার হারাতে হয় জায়গা। এবার নাজমুল হোসেন শান্তর দল পৌঁছে গেল নতুন উচ্চতায়।


৭৩ রেটিং পয়েন্ট নিয়ে সিরিজটি শুরু করেছিলেন শান্তরা। ড্র সিরিজ শেষে তাদের রেটিং পয়েন্ট এখন ৭৮। টপকে গেছে তারা পাকিস্তান (৭৫) ও শ্রীলঙ্কাকে (৭৬)।


ডারউইনে হারলেও অস্ট্রেলিয়া ধরে রেখেছে শীর্ষস্থান। তবে ম্যাকাইয়ে জয়ের পরও প্রথম টেস্টে পরাজয়ের কারণে তাদের রেটিং পয়েন্ট ১৩১ থেকে কমে হয়েছে ১২৬।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও