You have reached your daily news limit

Please log in to continue


আসাদুজ্জামান কমিশনের প্রথম মামলা, আসামি পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জন

দায়িত্ব নেওয়ার পর প্রথম মামলার অনুমোদন দিয়েছে এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন দুর্নীতি দমন কমিশন, যেখানে ঋণ আত্মসাতের অভিযোগে আসামি করা হয়েছে পদ্মা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ ১০ জনকে।

রোববার দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম সাংবাদিকদের নতুন কমিশনের প্রথম মামলা অনুমোদনের বিষয়ে জানান।

তিনি বলেন, জাল কাগজপত্র বানিয়ে এম এইচ এন্টারপ্রাইজের মালিক মমিনুর রহমানের নামে ১ কোটি ৯৫ লাখ টাকা ঋণ মঞ্জুর ও আত্মসাতের অভিযোগে অনুসন্ধান করে দুদক। মমিনুরের অভিযোগের ভিত্তিতেই অনুসন্ধান শুরু হয়েছিল। তবে অনুসন্ধানে দুদক তারও সংশ্লিষ্টতা পেয়েছে বলে জানান আকতারুল।

তিনি বলেন, মমিনুরের ঋণ পাওয়ার যোগ্যতা না থাকার পরও ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে তার নামে ঋণ দেওয়া হয়েছিল বলে অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে। এ কারণে অভিযোগকারী মমিনুরসহ সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তা ও অন্যদের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে কমিশন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন