বেসরকারি খাতে যাচ্ছে না বিদ্যুৎ বিতরণব্যবস্থা

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ২০:৫১

বিদ্যুৎ বিতরণের ব্যবসায় সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি খাতকে যুক্ত করার আলোচনা উঠলেও তার সম্ভাবনা নাকচ করেছেন সরকারের একজন আমলা। নানান বাস্তবতার কারণে অদূর ভবিষ্যতে বিদ্যুৎ বিতরণব্যবস্থা বেসরকারীকরণ সহজ হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ বিভাগের উপসচিব (উন্নয়ন-১) মোহাম্মদ সোলায়মান।


সরকার নতুন করে বিদ্যুতের পাশাপাশি তেল বা তরল জ্বালানির ব্যবসায় বেসরকারি খাতকে যুক্ত করার প্রয়াস হাতে নিয়েছে। তবে তাঁর এই বক্তব্যের মধ্য দিয়ে সরকারের নতুন এই পরিকল্পনার বিষয়টি নিয়ে অনিশ্চয়তাই থেকে গেল।


আজ রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গণশুনানিতে বিদ্যুৎ বিতরণব্যবস্থা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার বিষয়ে স্বপ্রণোদিত মন্তব্য করেন এই উপসচিব। তাঁর ওই বক্তব্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সাম্প্রতিক একটি বক্তব্যের বিপরীতমুখী অবস্থান।


এক মাস আগে (গত ২২ জুলাই) এক অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছিলেন, ‘বিদ্যুতের বিতরণ সিস্টেম বেসরকারি খাতে দিতে চাই। প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন, আমি সবাইকে প্রস্তুত হওয়ার জন্য অনুরোধ জানিয়ে গেলাম।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও