স্থানীয় সরকার নির্বাচনে দলের কেউ বিদ্রোহী প্রার্থী হতে পারবে না : রাশেদ খান
কালের কণ্ঠ
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ২০:৫১
আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি একক প্রার্থী সিলেকশন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, ‘দলের মধ্যে থেকে কেউ বিদ্রোহী প্রার্থী হতে পারবে না।
বিএনপি করলে অবশ্যই দলের কেন্দ্রীয় কমান্ডের সিদ্ধান্ত মানতে হবে।’
রবিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
রাশেদ খান বলেন, ‘সরকারি অফিসের কর্মকর্তারা সেবা প্রদানে সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণ বা ঘুষ দাবির অভিযোগ উঠলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
কালীগঞ্জ উপজেলার সকল সরকারি দপ্তরের গেটে অভিযোগ বাক্স স্থাপন করার জন্য ইউএনওকে নির্দেশনা দেন রাশেদ খান।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
২ বছর, ৬ মাস আগে
২ বছর, ৬ মাস আগে
২ বছর, ১১ মাস আগে
৫ বছর, ১ মাস আগে
৫ বছর, ৫ মাস আগে
বিডি নিউজ ২৪
| টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়
৫ বছর, ৮ মাস আগে
৫ বছর, ১০ মাস আগে
বণিক বার্তা
| ঢাকা বিশ্ববিদ্যালয়
৫ বছর, ১১ মাস আগে
২ বছর, ৪ মাস আগে