আপনার অজান্তে রক্তচাপ বাড়ছে না তো

প্রথম আলো প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ১১:৫৩

উচ্চ রক্তচাপের অন্যতম বৈশিষ্ট্য—অনেক সময় এটি কোনো উপসর্গ ছাড়াই বছরের পর বছর থাকতে পারে। রক্তচাপ বেড়ে গেলেই মাথাব্যথা, ঘাড়ব্যথা বা মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দেবে—এমন ধারণা ঠিক না।


অনেক সময় বাড়তি চাপের সঙ্গে ধীরে ধীরে মানিয়ে নেয় শরীর। ফলে মানুষ নিজেকে সুস্থ মনে করলেও ভেতরে-ভেতরে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর ওপর বাড়তি চাপ পড়তে থাকে। দীর্ঘদিন রক্তচাপ বেশি থাকলে হৃদ্‌যন্ত্র ও রক্তনালির ওপর ক্রমাগত চাপ পড়ে।


সময়ের সঙ্গে ক্ষতিগ্রস্ত হতে পারে হৃদ্‌যন্ত্র, মস্তিষ্ক, কিডনি ও চোখের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ। বেড়ে যেতে পারে হৃদ্‌রোগ, হার্ট অ্যাটাক, মস্তিষ্কের স্ট্রোক ও কিডনির রোগের ঝুঁকি। বেশির ভাগ ক্ষেত্রেই কোনো লক্ষণ ছাড়াই এসব ক্ষতি শুরু হয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে হঠাৎ হার্ট অ্যাটাক বা মস্তিষ্কের স্ট্রোক হওয়ার পর পরীক্ষায় প্রথমবারের মতো ধরা পড়ে উচ্চ রক্তচাপ।


ঝুঁকিতে কারা বেশি


বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঝুঁকি বাড়ে, তবে আজকাল তরুণ বয়সেও এই সমস্যা দেখা যাচ্ছে। যাদের পরিবারে উচ্চ রক্তচাপের ইতিহাস আছে, যারা অতিরিক্ত লবণ খান, শরীরচর্চা করেন না, ধূমপান করেন বা অতিরিক্ত মানসিক চাপে থাকেন—তাদের ঝুঁকি তুলনামূলক বেশি। অতিরিক্ত ওজন এবং পর্যাপ্ত ঘুমের অভাবও বাড়াতে পারে ঝুঁকি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও