ক্যানসারের সঙ্গে ভাইয়ের লড়াই, জন্মদিনে বেবী নাজনীনের একটাই প্রার্থনা

প্রথম আলো প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ১১:৫২

জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীনের জন্মদিন আজ। অন্য বছর দিনটি আসে ভক্ত-শ্রোতাদের শুভেচ্ছা, ভালোবাসা আর তাঁর কালজয়ী গান ঘিরে নানা স্মৃতিচারণা নিয়ে। এবারও সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন ‘ব্ল্যাক ডায়মন্ড’–খ্যাত এই শিল্পী। তবে তাঁর নিজের কাছে এবারের জন্মদিনটি আনন্দের নয়, বরং বিষাদের। কারণ, তাঁর ছোট ভাই সাংবাদিক এনাম সরকার ক্যানসারের সঙ্গে লড়ছেন। জন্মদিনে তাই নিজের জন্য কোনো আয়োজন বা চাওয়া নেই বেবী নাজনীনের, সবার কাছে চেয়েছেন শুধু ভাইয়ের সুস্থতার জন্য প্রার্থনা।


কয়েক মাস ধরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন এনাম সরকার। দীর্ঘদিন সাংবাদিক এনামের অসুস্থতা নিয়ে উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন কাটছে পরিবারের সদস্যদের। ছোট ভাইয়ের শারীরিক অবস্থার কারণে বেবী নাজনীনও মানসিকভাবে বিপর্যস্ত। ফলে জন্মদিন নিয়ে আলাদা করে ভাবার অবকাশ নেই তাঁর।


বেবী নাজনীন জানান, এমনিতেই নিজের জন্মদিন ঘটা করে উদ্‌যাপন করেন না। তবে এবারের পরিস্থিতি একেবারেই ভিন্ন। ভাইয়ের অসুস্থতার কারণে পরিবারের সবার মন ভারাক্রান্ত। একেকটি দিন কাটছে উদ্বেগের মধ্যে। জন্মদিনে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের কাছে তাঁর একটাই চাওয়া—সবাই যেন এনাম সরকারের সুস্থতার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও