You have reached your daily news limit

Please log in to continue


বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজ ডুবি, বাংলাদেশিসহ ২২ জন নিখোঁজ

বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে ২৪ জন ক্রুসহ ডুবে গেছে পানামার পতাকাবাহী একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। গতকাল শনিবার ঘটেছে এ ঘটনা।

এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ১ হাজার ৭০০ টন লৌহ আকরিক নিয়ে এমভি ওশন-উইনার নামের জাহাজটি গত ২০ আগস্ট ওড়িশার পারাদ্বীপ থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছিল। জাহাজটিতে ছিলেন মোট ২৪ জন ক্রু। এই ক্রুদের মধ্যে ২০ জন চীন, ৩ জন মিয়ানমার এবং একজন বাংলাদেশের নাগরিক।

সাগরের যে এলকায় জাহাজটি ডুবেছে, পারাদ্বীপ বন্দর থেকে ওই এলাকার দূরত্ব প্রায় ২৪০ নটিক্যাল মাইল। আন্দামান-নিকোবরের রাজধানী শ্রী বিজয়া পুরমে অবস্থিত ভারতীয় কোস্টগার্ড দপ্তরের মেরিটাইম রেস্কিউ কো-অর্ডিনেশন সেন্টার (এমআরসিসি) বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল শনিবার বেলা ১১টা ৪৮ মিনিটে এমভি ওশন উইনারের নির্মানকারী কোম্পানির একটি সহযোগী প্রতিষ্ঠান তাদের সঙ্গে যোগাযোগ করে এবং বলে যে এমভি ওশন উইনার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন