পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ২১:১৪

‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যার্টফর্ম’ পরীক্ষামূলকভাবে চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘স্বাস্থ্যখাতে সমন্বিত তথ্যপ্রযুক্তি ব্যবস্থা’ সংক্রান্ত এক সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন তার উপ প্রেস সচিব হাসান শিপলু্।


তিনি বলেন, “সভায় ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প চালুর সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিকভাবে কয়েকটি জেলায় পাইলট প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্ল্যাটফর্মটির কার্যকারিতা, সম্ভাব্য সমস্যা, ব্যয় ও বাস্তবায়নযোগ্যতা যাচাই করা হবে।”


স্বাস্থ্যসেবায় তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনার তথ্য দিয়ে উপ প্রেস সচিব বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, সমন্বিত এই ব্যবস্থা এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে সাধারণ মানুষ সহজে এর সুফল পায় এবং চিকিৎসাসেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ হয়।


“রোগীর প্রয়োজনীয় স্বাস্থ্য তথ্যের নিরাপদ সংরক্ষণ এবং প্রয়োজনের সময় সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কাছে তা সহজে পাওয়ার ব্যবস্থা রাখার ওপর গুরুত্বারোপ করেছেন।”


হাসান শিপলু বলেন, প্রধানমন্ত্রী ই-হেলথ প্ল্যাটফর্ম তৈরির ক্ষেত্রে তথ্যের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করার কথা বলেছেন।


“এটি যেন সহজে ব্যবহারযোগ্য, ব্যয়সাশ্রয়ী ও দীর্ঘ মেয়াদে পরিচালনাযোগ্য হয়, সে বিষয়ে জোর দিতে হবে।”


বৈঠকে প্রকৌশলী জাকারিয়া স্বপন ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের’ বিভিন্ন দিক তুলে ধরেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও