ওমরাহ করলেন আসিফ মাহমুদ
কালের কণ্ঠ
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ২১:৫৩
পবিত্র ওমরাহ পালন সম্পন্ন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুইয়া।
বৃহস্পতিবার রাতে তিনি পবিত্র নগরী মক্কায় পৌঁছে ওমরা সম্পন্ন করেন। এ সময় তিনি দেশবাসীর কল্যাণ কামনায় দোয়া করেন।
এর আগে বৃহস্পতিবার দুপুরের ফ্লাইটে ওমরাহ পালনের উদ্দেশে সস্ত্রীক ঢাকা ছাড়েন তিনি। এনসিপি মুখপাত্রের সঙ্গে এই সফরে এনসিপি নেতৃবৃন্দও রয়েছেন। এনসিপির কেন্দ্রীয় সদস্য এবং আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির সদস্য আয়মান রাহাড, এনসিপির কেন্দ্রীয় সদস্য এবং মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত, ন্যাশনাল ওলামা এলায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান, ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেলসহ আরো কয়েকজন সফরসঙ্গী রয়েছেন।