আসিয়ান কাপে ভারতের বদলে খেলবে বাংলাদেশ, ফিফার সবুজ সংকেত
কালের কণ্ঠ
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ২০:৫৫
শেষ মুহূর্তে পাওয়া সুযোগটা আর হাতছাড়া হচ্ছে না বাংলাদেশের। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় আসিয়ান কাপে ভারতের জায়গায় বাংলাদেশকে অংশগ্রহণের অনুমোদন দিয়েছে ফিফা।
আজ শনিবার (২২ আগস্ট) কার্যনির্বাহী কমিটির সভায় বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
ভারত টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার পরই তাদের জায়গায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা তৈরি হয়। এ নিয়ে ফিফার সঙ্গে আলোচনা শুরু হয়েছিল বলে জানিয়েছিলেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। সেই আলোচনার পর এবার সবুজ সংকেতও মিলেছে।
ফিফা আসিয়ান কাপের প্রিমিয়ার ডিভিশনে ‘এ’ গ্রুপে ছিল ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও স্বাগতিক ইন্দোনেশিয়া। ‘বি’ গ্রুপে রয়েছে ভিয়েতনাম, পাকিস্তান, থাইল্যান্ড ও ফিলিপাইন।
ভারতের আগে চীনও টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছে। তাদের জায়গায় পাকিস্তানকে অন্তর্ভুক্ত করা হয়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
২ বছর, ৫ মাস আগে
২ বছর, ৭ মাস আগে
২ বছর, ৭ মাস আগে
২ বছর, ৭ মাস আগে
২ বছর, ৭ মাস আগে