হাওর অঞ্চলের মানুষের গল্পে রুনা খান

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ১১:০০

‘হালদা’ ও ‘ছিটকিনি’র পর নতুন সিনেমার কাজ শুরু করেছেন অভিনেত্রী রুনা খান। সিনেমাটির নাম ‘জলপবন’। বর্তমানে সুনামগঞ্জের হাওর এলাকায় এর শুটিংয়ের জন্য অবস্থান করছেন বলে জানা গেছে। 


জানা গেছে, তরুণ নির্মাতা রাজন তালুকদারের পরিচালনায় চলতি মাসের ১৫ তারিখ থেকে সেখানে দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে, যা চলবে পুরো মাসজুড়ে।


সংবাদ মাধ্যমে রুনা খান জানিয়েছেন, হাওর অঞ্চলের মানুষের জীবনের গল্প এবং প্রতীক্ষার আবহ নিয়ে নির্মিত হচ্ছে ‘জলপবন’। সিনেমাটিতে ‘নিরালা’ নামের একটি কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। চরিত্রটি পছন্দ হয়েছে বলেই এখানে যুক্ত অভিনেত্রী। দর্শকদের ভালো কিছু উপহার দেবেন বলেও আশাবাদী তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও