দুই সন্তানের সারাক্ষণ মারামারি? সম্পর্ক ভালো রাখতে অভিভাবকের ৬ করণীয়

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ১০:৫৫

আপনার ঘরেও কি দুই বা ততোধিক সন্তান সারাক্ষণ একে অপরের সঙ্গে মারামারি আর ঝগড়া নিয়ে মেতে থাকে? কীভাবে তাদের মধ্যে সুসম্পর্ক তৈরি করবেন, তা নিয়ে কি আপনার চিন্তার অন্ত নেই? সন্তান পালন নেহাত ছেলেখেলা নয়। কত দিক মাথায় রেখে যে মা-বাবাকে সন্তান বড় করতে হয়, তা গুনে শেষ করা যায় না।


মনোবিদরা বলছেন, ভাই-বোনের ঘনিষ্ঠ সম্পর্ক জোর করে তৈরি করা যায় না। সন্তানকে অহেতুক বকাবকির বদলে অভিভাবকদেরই নিজেদের দৈনন্দিন অভ্যাসে এমন কিছু আচরণ যুক্ত করে নিতে হবে, যা পরিস্থিতিকে সামগ্রিকভাবে বদলাতে সাহায্য করবে।


সন্তানদের সম্পর্ক ভালো রাখতে অভিভাবকদের করণীয়


তুলনা করবেন না: এক সন্তানকে অন্য সন্তানের সঙ্গে তুলনা করবেন না। প্রতিটি শিশুর স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। বড় ভাই বা বোনের মতো হতেই হবে– এই ধারণা ঢুকিয়ে দেওয়ার বদলে, তার নিজের কথা বলেই তাকে ভালো কোনো কাজে উৎসাহিত করুন। একইভাবে বড়জনকেও ছোটটির সঙ্গে তুলনা করবেন না। এতে জেদ অথবা হীনম্মন্যতা– এই দুইয়ের কোনোটি শিশুমনে গেঁথে যেতে পারে।


আলাদা করে সময় দিন: সারা দিনে যতই ব্যস্ততা থাকুক না কেন, প্রত্যেক সন্তানকে আলাদা করে সময় দিন। এতে তারা বুঝবে, বাবা-মায়ের কাছে তাদের আলাদা গুরুত্ব রয়েছে। ব্যক্তিগত কিছু ভাগ করে নেওয়ার ইচ্ছে হলে, সেই সুযোগও সে পাবে।


তাৎক্ষণিক পক্ষ নেবেন না: ভাই-বোনের ঝগড়ায় সঙ্গে সঙ্গে কোনো এক পক্ষ বেছে নেবেন না। কে ঠিক, কে ভুল– সেটা বোঝার জন্য দুজনের কথাই শুনুন। নিজেদের সমস্যা নিজেরাই মেটাতে শেখান তাদের। তবে গুরুতর সমস্যা হলেও যে পক্ষ নেবেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও