২৮ অগাস্ট ২০২৬ পর্যন্ত রাশিফল

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ১০:৪৯

রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।


পাশ্চাত্য রাশিচক্র মতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।


মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে মিশ্র সময়। ধর্মে কর্মে নিয়োজিত থাকা ভালো। নিজের চেষ্টাতে সফল হবেন। আশাবাদি হওয়ার সময়। কারও সঙ্গে পরিকল্পনাতে জড়িত হতে পারেন। আত্মবিশ্বাস বর্ধিত করা উচিত। সপ্তাহের মাঝদিকে নিজের ব্যবসা বিস্তারের জন্য সুযোগ মিলবে। ভাগ্যের বরপুত্র আপনি। ইচ্ছাশক্তির মাধ্যমে সকল বাধাবিঘ্ন কাটাতে সক্ষম হবেন। কাজকর্মের চাপ থাকবে, সেসব পুরো করার চেষ্টা করুন। সপ্তাহের শেষদিকে খরচ বৃদ্ধি পাওয়াতে মন বিচলিত থাকবে। গৃহের পরিবেশ মনমতো নাও হতে পারে। যোগ-ব্যায়ামের রুটিন তৈরি করুন, যা ভাবনাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে।


বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে লক্ষ্য ও তৎপরতার আকাঙ্ক্ষা বিচার করে বাস্তবায়নের বিশেষ মনোযোগী হওয়া উচিত। স্বাস্থ্যের দিক থেকে সাবধান হন। প্রতিযোগিতা আর সরকারী পরীক্ষার জন্য তৈরি হওয়া প্রার্থীদের জন্য শুভ সময়। সপ্তাহের মাঝদিকে চাকুরিজীবীদের কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়া সম্ভব। কৌশল আর ক্ষমতা বাড়বে। পুরানো কোনো ঋণকে পরিশোধ করতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে জিনিসগুলো সামান্য বিরক্তিকর বলে মনে হবে। সপ্তাহের শেষদিকে কোনো আধ্যাত্মিক নিতৃত্ব বা বয়স্ক কেউ পথ প্রদর্শন করবে। মেজাজ পরিবর্তন করতে কোনো সামাজিক জমায়েতে উপস্থিত থাকুন।


মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে জীবন সঙ্গী কিছু সমস্যা হতে পারে। তার সঙ্গে বেশি সময় কাটানোর চেষ্টা করুন, যা তাকে তাড়াতাড়ি সুস্থ হতে সাহায্য করবে। মানসিক চাপ ও চিন্তা বাড়তে পারে। চাকুরি পরিবর্তনের ইচ্ছা জাগতে পারে। তবে সেটা না করলেই ভালো করবেন। সপ্তাহের মাঝদিকে সন্তান ও শিশুদের প্রগতি দেখে, খুশির স্রোত বয়ে আনবে। কোনো ধর্মীয় স্থানে যাওয়া বা কোনো সাধু ব্যক্তির সঙ্গে দেখা করে মনের শান্তি ও সান্ত্বনা আনবে। সপ্তাহের শেষদিকে মার্কেটিংয়ের ক্ষেত্রে যোগদান করার দীর্ঘ আশা বাস্তবায়িত হবে। এটি প্রচণ্ড আনন্দ দেবে। আর সমস্ত ঝামেলা মিটিয়ে দেবে। কৌশল ও ক্ষমতা বাড়বে।


কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে খাবারের প্রতি নজর রাখুন। কেননা পেটের অসুখের সম্ভাবনা আছে। প্রয়োজন হলে প্রতিষেধক নিন। সঙ্গীর সঙ্গে পুরাতন সুন্দর রোমান্টিক দিনগুলো হৃদয়ে পোষণ করুন। সপ্তাহের মাঝদিকে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসেছেন তাদের শান্ত থাকা প্রয়োজন। পরীক্ষার ভয়ে বিচলতি হবেন না। উদ্যম নিশ্চিত, ইতিবাচক ফল আনবে। সপ্তাহের শেষদিকে বিদেশ যাত্রার জন্য হাতছাড়া সুযোগ ফিরে আসতে পারে। এমন একটি সময় যখন রোমান্টিক ভ্রমণে যেতে পারেন। পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দদায়ক সফর ভারমুক্ত রাখবে।


সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শূরুতে প্রেমের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তা করুন। প্রিয়জন অপরিমেয় সুখ দেবে। কোনো জটিল সমস্যায় পড়তে পারেন। শরীর নিয়ে একটু চিন্তা হতে পারে। সপ্তাহের মাঝদিকে বিবাহিত জীবনের সেরা সময়টির সম্মুখীন হতে পারেন। ভুল বোঝাবুঝির একটি খারাপ পর্বের পর সঙ্গীর প্রেমের মাধ্যমে সময়টি আনন্দময় হয়ে উঠবে। জীবনসঙ্গী বিচলিত হতে পারে, যদি তার প্রতি মনোযোগ না দেন। সপ্তাহের শেষদিকে অতিরিক্ত সাবধানে থাকতে হবে। শরীরে আঘাত লাগার সম্ভাবনা আছে, শরীরে কোনো অংশে খুব ব্যথা হতে পারে।


কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে কোনো পুরানো বন্ধুর সঙ্গে পুনঃমিলন উদ্দীপনা বাড়িয়ে তুলবে। ভালোবাসার মানুষটির সঙ্গে সাক্ষাত হওয়াতে আবেগ মন আচ্ছন্ন করে রাখবে। সঙ্গীকে খুশি রাখতে ফোনে কথা বলুন। সপ্তাহের মাঝদিকে ফেইসবুকে কারও দেওয়া তথ্যে বিভ্রান্তিতে ফেলতে পারে। বন্ধু ও একইভাবে অচেনা ব্যক্তিদের থেকে সাবধান হোন। সপ্তাহের শেষদিকে সময়টি সত্যি রোমান্টিক। জীবনসঙ্গীর সঙ্গে একটি আশ্চর্যজনক সময় ব্যয় করবেন। সঙ্গী আপনাকে অবাক করার জন্য, রেসিপি তৈরি করতে পারে। যা আনন্দ দেবে, সেটার পদ্ধতিতে উদার হোন। পরিবারের সদস্যদের সঙ্গে ভালোবাসার মুহূর্ত কাটান।


তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে অন্যরা প্রশংসাসূচক মন্তব্য করবে, যা সবসময় শুনতে চেয়েছেন। শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখুন। এক তরফা সিদ্ধান্ত কিছু সমস্যার সৃষ্টি করতে পারে। সেরা ফল লাভ করতে পরিবারে মেলবন্ধন সৃষ্টি করুন। সপ্তাহের মাঝদিকে প্রতিটি পরিস্থিতে ভালোবাসা প্রদর্শন করা ঠিক নয়। কখনও কখনও সম্পর্কের উন্নতি করার পরিবর্তে এটি নষ্ট করতে পারে। চারপাশে গোলাপের সুবাস বয়ে আনবে। ভালোবাসার উচ্ছাস অনুভব করুন। সপ্তাহের শেষদিকে দুশ্চিন্তাগুলো, নিজের খুশিকে নষ্ট করতে পারে। এটি হতে দেবেন না। এটি শুধু হতাশার বীজ বপন করে। অসাবধানতা থেকে অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। দুশ্চিন্তা মুক্ত থাকুন, যাতে মানসিক দৃঢ়তা বাড়ে।


বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে যে অর্থ সঞ্চয় করবেন তা ভবিষ্যতে কার্যকর হবে আর বড় সমস্যা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন। ভাইবোনদের সহায়তায় সুবিধা অর্জন করতে পারবেন। ভাই-বোনদের কাছ থেকে পরামর্শ নিন। সপ্তাহের মাঝদিকে কোনো বন্ধুর কাছ থেকে পাওয়া কোনো বিশেষ প্রশংসা, মনকে খুশি করবে। জীবন গাছের মতো করে তৈরি করেছেন। যে নিজে রোদে দাঁড়িয়ে থেকে রোদ সহ্য করে, আর অপরকে ছায়া দেয়। সপ্তাহের শেষদিকে প্রেম হল অনুভব করার ও ভালোবাসার মানুষটির সঙ্গে ভাগ করে নেওয়া অনুভূতি। ভালোবাসার সঙ্গী সত্যি কিছু সুন্দর করে, অবাক করে দেবে। ভালোবাসার মানুষটির সঙ্গে পিকনিকে গিয়ে মূল্যবান স্মৃতিগুলো বাঁচিয়ে তুলুন।


ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে বুদ্ধির প্রয়োগ যথাযথ করলে সাফল্য পাওয়ার সময় সম্মান ও প্রতিপত্তি বাড়তে পারে। অন্যের কথা কেন বিশ্বাস করবেন, নিজেই পর্যবেক্ষণ করুন, আর অনুভব করুন। না চাইতেই পাওনা আদায় হতে পারে। মিষ্টি ব্যবহারে মানুষের মন জয় করতে পারেন। সপ্তাহের মাঝদিকে সেই সব আত্মীয়দেরকে কৃতজ্ঞতা জানান, যারা বিপদের সময় সাহায্য করেছে। কৃতজ্ঞতা জীবনের মাধুর্যতা বৃদ্ধি করে, আর অকৃতজ্ঞতা কলঙ্কিত করে। সপ্তাহের শেষদিকে যদি প্রয়োজন হয়, বন্ধুরা সাহায্যে এগিয়ে আসবে। বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটানো আমোদজনক ও আনন্দদায়ক হবে। পরিবারের সমর্থন, সাহায্য করবে।


মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে দুশ্চিন্তা মানসিক শান্তি বিঘ্নিত করতে পারে। কাজে অবসাদ আসতে পারে। কাটিয়ে না উঠলে সমস্যা হতে পারে। উচ্চপদস্থ কর্মকর্তা ও সরকারী সংস্থার গুরুজনের সহযোগীতা পাওয়ার সময়। একজন তারকার মতো আচরণ করুন। ব্যক্তিত্ব উন্নত করার চেষ্টা করুন। শুধুমাত্র প্রশংসনীয় কাজগুলো করুন। সপ্তাহের মাঝদিকে অর্থ বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে হবে। তাদের পরামর্শে আর্থিক পরিস্থিতির উন্নতিতে সহায়ক হিসাবে প্রমাণিত হবে। সপ্তাহের শেষদিকে আত্মীয়দের সঙ্গে দেখা করে সামাজিক দায়িত্বগুলো পূরণ করতে পারেন।


কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ আসবে। আয়ের চেয়ে ব্যয় বেশি হতে পারে। ভুলবেন না অর্থ সাশ্রয় করা একটি ভালো অভ্যাস। সপ্তাহের মাঝদিকে নিজের ধারণা, পর্যবেক্ষণ অন্যদের থেকে এগিয়ে রাখতে সাহায্য করবে। নিজেকে প্রকাশ করার জন্য এটি ভালো সময়। সেই সব প্রকল্পে কাজ করা উচিত যেগুলো সৃষ্টিশলি প্রকৃতির। সপ্তাহের শেষদিকে সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন। আর এটিকে সঠিক কাজে লাগান। কোনো অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে, আর লাভবান হওয়ার সম্ভাবনা আছে।


মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে ভালো ধারণায় পরিপূর্ণ থাকবেন ও পছন্দের ক্রিয়াকলাপ প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে। আর্থিক দিক সামলানোর সময় দীর্ঘদিনের কোনো আশা পূর্ণ হতে পারে। আয় বৃদ্ধি পেতে পারে। সপ্তাহের মাঝদিকে পরিবারের সঙ্গে মার্কেটে যাওয়ার যোগ রয়েছে। তবে প্রয়োজনের চেয়ে বেশি ব্যয় করতে পারেন। তাই সাবধান থাকুন। সপ্তাহের শেষদিকে যতটা চান তার থেকে বেশি আকর্ষণ কেড়ে নেওয়ার পক্ষে দুর্দান্ত সময়। সামনে হয়ত অনেক কিছু জড়ো হয়ে থাকবে, আর কোনটি অনুসরণ করবেন সে বিষয়ে সিদ্ধান্ত নিতে অসুবিধা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও