You have reached your daily news limit

Please log in to continue


ইউক্রেনের শপিং মলে রুশ ড্রোনের জোড়া হামলায় নিহত ১৬

রাশিয়ার জোড়া ড্রোন হামলায় ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহর একটি শপিং মলে শুক্রবার অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৩০ জন।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে ২৩ জন শিশুও রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরো মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ডিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের প্রধান ওলেক্সান্দর হানঝা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ১৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। পরে উদ্ধার ও তল্লাশি অভিযান চলার সময় ধ্বংসস্তূপ থেকে আরো একটি মরদেহ উদ্ধার করা হয়।

এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়ায়। হানঝা জানান, ক্রিভি রিহর ওই শপিং মলে এখনো নয়জন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে দুটি শিশু রয়েছে। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন