You have reached your daily news limit

Please log in to continue


খাগড়াছড়িতে ৩ ঘণ্টায় ১০৩ মিলিমিটার বৃষ্টি, সড়কে ধস

খাগড়াছড়িতে হঠাৎ শুরু হওয়া প্রবল বর্ষণে নিচু এলাকা প্লাবিত হয়েছে। পাহাড় ধসের কারণে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে যানবাহন চলাচলে ব্যাহত হচ্ছে।

শুক্রবার রাত সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত দীঘিনালায় মাত্র ৩ ঘণ্টায় ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে বলে জানিয়েছেন দীঘিনালা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের বেলুন মেকার সুভূধি চাকমা।

চলতি মৌসুমে এতো অল্প সময়ে এত বেশি বৃষ্টিপাত রের্কড করা হয়নি বলে জানান তিনি।

বৃষ্টিতে মাইনী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে দীঘিনালার মেরুং, কবাখালি ও বেয়োলখালি এলাকার নিচু অঞ্চল। অনেক এলাকায় পানি বেড়ে যাওয়ায় ঘর-বাড়িতে পানি ডুকে গেছে।

আকস্মিক এমন ভারি বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। পানিতে ডুবে গেছে আমনের ক্ষেত। দীঘিনালা-মেরুং সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়া পাহাড় ধসের কারণে খাগড়াছড়ি--দীঘিনালা সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন