স্টার্কের তোপে স্রেফ ৬৪ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ
প্রথম ছয় ব্যাটারের চারজন আউট হলেন শূন্য রানে, দুই অঙ্কে যেতে পারলেন না কেউ। মিচেল স্টার্ক, প্যাট কামিন্সের গোলা সামলে রান যা করার করলেন টেল এন্ডাররা। ৬৪ রানে গুটিয়ে যাওয়ার ইনিংসে সর্বোচ্চ রান করলেন এগারো নম্বরে নামা শরিফুল ইসলাম। বাংলাদেশের ইনিংসের দুর্দশা এতেই স্পষ্ট।
ডারউইনে ঐতিহাসিক জয়ে উড়তে থাকা বাংলাদেশ ম্যাকাইতে নামল মাটিতে। দ্বিতীয় টেস্টে দেড় সেশনেই শেষ হয়ে গেল প্রথম ইনিংস। বাংলাদেশকে ৬৪ রানে অলআউট করে ১২ রানে ৬ উইকেট নিলেন স্টার্ক, ২৫ রানে ৩ উইকেট নেন ৩ উইকেট। হ্যাজেলউড নেন বাকি এক উইকেট।
১৯ বলে ১৪ রান করে বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার শরিফুল। টেস্টে এরচেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার রেকর্ড আছে বাংলাদেশের আরও তিনটি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৮ সালে ৪৩, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০২২ সালে ৫৩ ও শ্রীলঙ্কার বিপক্ষে ২০০৭ সালে ৬২ রানে থেমেছিলো বাংলাদেশের ইনিংস।
- ট্যাগ:
- খেলা
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ