ভারতে এবার জরাজীর্ণ সরকারি ‘স্কুল ঠিক করো’ আন্দোলনে ককরোচ জনতা পার্টি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬, ১৮:৪৮

ভারতের রাজধানী দিল্লির উপকণ্ঠে হরিয়ানার ফরিদাবাদ জেলার খেড়ি কালান গ্রাম।


সেখানে মেয়েদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একতলা দোচালা ভবনটি দূর থেকে বেশ রঙিন আর পরিচ্ছন্ন দেখায়, সম্প্রতি নতুন করে রঙ করা হয়েছে। কিন্তু ভেতরে ঢুকতেই চোখের সামনে ভেসে ওঠে এক করুণ বাস্তবতা।


স্কুলের সামনের রাস্তায় নোংরা কাদাপানিতে ভরা খানাখন্দ। চত্বরে দাঁড়িয়ে স্থানীয় সামাজিক কর্মী সতপাল নরওয়াত আঙুল তুলে দেখান ছাদ থেকে খসে পড়া প্লাস্টার।


“বাইরে থেকে নতুন দেখালেও ভেতরে ভবনটি ধসে পড়ছে। আটটি শৌচাগারের চারটিই বর্জ্যে ভরা ও ব্যবহার অনুপযোগী। আর নয়টি শ্রেণিকক্ষের মধ্যে চারটিই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, কারণ সেগুলো শিশুদের জন্য বিপজ্জনক,” বলছিলেন নরওয়াত।


তিনি আরও জানান, বর্ষার দিনে শ্রেণিকক্ষগুলো প্লাবিত হলে শিক্ষার্থীদের বসার আর কোনো জায়গা থাকে না।


এটি ভারতের কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিশেষ করে গ্রামীণ ভারতের হাজার হাজার সরকারি স্কুল পর্যাপ্ত অর্থ বরাদ্দ ও নজরদারির অভাবে জরাজীর্ণ অবস্থায় ধুঁকছে।


'স্কুল ঠিক করো' আন্দোলন


সরকারি স্কুলের এই বেহাল পরিকাঠামোর বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে ভারতের বহুল আলোচিত ব্যঙ্গাত্মক আন্দোলনের দল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।


মে মাসে ভারতের মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নপত্র ফাঁসের পর প্রায় ২০ লাখ পরীক্ষার্থী ভোগান্তিতে পড়ে এবং অন্তত ২০ জন শিক্ষার্থী আত্মহত্যা করে।


এর প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে সপ্তাহের পর সপ্তাহ চলা সিজেপি-র বিক্ষোভ বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছিল, যার জেরে গত মাসে পদত্যাগ করতে বাধ্য হন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও