You have reached your daily news limit

Please log in to continue


তারেক রহমান ২৩-২৫ অগাস্ট দিল্লি সফর করতে পারেন: রয়টার্সের খবর

প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি মাসের ২৩ থেকে ২৫ তারিখ দিল্লি সফর করতে পারেন বলে ভারতীয় একটি সংবাদমাধ্যমের বরাতে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

শুক্রবার রয়টার্স লিখেছে, ২০২৪ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দুই প্রতিবেশী দেশের সম্পর্কে যে টানাপড়েন তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে চলমান প্রচেষ্টার মধ্যেই এ সফরের সম্ভাব্য সময়সূচি সামনে এল।

শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে অনুরোধ জানিয়েছে ঢাকা।

রয়টার্সের খবরে বলা হয়েছে, তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

এদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর সেটি আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন