বিশ্ব প্রবীণ নাগরিক দিবস আজ, যেভাবে জানাবেন সম্মান

কালের কণ্ঠ প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬, ১৭:১৬

বিশ্বজুড়ে আজ ২১ আগস্ট পালিত হচ্ছে প্রবীণ নাগরিক দিবস। প্রবীণদের অবদান ও অভিজ্ঞতার প্রতি সম্মান জানানো, তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা এবং বয়স্ক মানুষদের জীবনকে প্রভাবিত করে এমন বিভিন্ন সামাজিক ও স্বাস্থ্যগত বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে দিনটি পালিত হয়।


বিশেষ করে প্রবীণদের স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, পারিবারিক অবহেলা ও নির্যাতনের মতো বিষয়গুলো এই দিবসে গুরুত্ব পায়। পরিবার কিংবা বাইরের মানুষের হাতে প্রবীণদের শারীরিক, মানসিক ও আর্থিক নির্যাতনের ঘটনাও সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়।


সম্মান জানাবেন যেভাবে



  • তাদের সঙ্গে সময় কাটান। তাদের কাছে পুরনো দিনের কথা শুনতে চান। তাদের সেই গল্পগুলো মনোযোগ দিয়ে শুনুন। এতে এক মুহূর্তের জন্য তারা ভালো স্মৃতিতে ফিরতে পারবে।

  • প্রবীণ ছোট মানুষের মতো আবদার থাকে। তাই তার কোনো কিছু খেতে চাইলে তাকে এনে দিন।

  • তাদের স্মৃতিবিজড়িত জায়গায় ঘুরতে নিয়ে যান। এতে তাদের কিছুটা একঘেয়েমি কমবে।

  • তাদের স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখতে পারেন। তারা অসুস্থ অনুভব করলে তাদের ডাক্তারের কাছে নিয়ে যান।

  • প্রবীণদের নাতি-নাতনিদেরে সঙ্গে আয়োজন রাখা যেতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও