You have reached your daily news limit

Please log in to continue


নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত ৬ গাড়ি

মন্ত্রিসভায় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। এদের জন্য গাড়িও প্রস্তুত রেখেছে সরকারি যানবাহন অধিদপ্তর।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৬টি গাড়ি চাওয়া হয়েছে অধিদপ্তরে। তবে কতটি ব্যবহার করা হবে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য ছয়টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।

সরকারি যানবাহন অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, তাদের কাছে ছয়টি গাড়ি চাওয়া হয়েছিল, ছয়টি গাড়ি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।

এখন সেখান থেকে কয়টি কাজে লাগানো হবে, সেটা মন্ত্রিপরিষদ বিভাগ বলতে পারবে।

এদিকে কালের কণ্ঠ এখন পর্যন্ত মন্ত্রিপরিষদে যুক্ত হতে যাওয়া ৪ নতুন সদস্যের নাম জানতে পেরেছে। তারা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী ও গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন