You have reached your daily news limit

Please log in to continue


চার পেসার নয়, তিন পেসার এক স্পিনার নিয়েই বাংলাদেশের সামনে অস্ট্রেলিয়া

টেস্টের আগের দিন একাদশ ঘোষণা করে দেওয়া অস্ট্রেলিয়ার বরাবরের রীতি। তবে এবার টেস্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে প্যাট কামিন্স বললেন, চার পেসার খেলানোর ভাবনা প্রবলভাবেই আছে তাদের এবং আরও একটি দিন উইকেট দেখে তার সিদ্ধান্ত নিতে চান। তবে অস্ট্রেলিয়ান অধিনায়কের সংবাদ সম্মেলনের ঘণ্টাখানেক পরই ঘোষণা করা হলো একাদশ। সেখানে বোলিং আক্রমণে নেই কোনো পরিবর্তন।

ডারউইনের মতো ম্যাকাই টেস্টেও তিন পেসার নিয়েই শেষ পর্যন্ত একাদশ সাজিয়েছে অস্ট্রেলিয়া। যেটির মানে, একাদশে টিকে গেছেন অফ স্পিনার ন্যাথান লায়ন। একাদশে ফেরার আশায় থাকা স্কট বোলান্ডকে আপাতত থাকতে হচ্ছে অপেক্ষাতেই।

লায়ন যদি বাদ পড়তেন, তার ক্যারিয়ারের জন্য ও অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য সেটি হতো উল্লেখযোগ্য এক ঘটনা। ২০১২ সালে ভারতের বিপক্ষে পার্থ টেস্টের পর ঘরের মাঠে লাল বলের কোনো টেস্ট থেকে তিনি বাদ পড়েননি। ২০১৩ সালের পর দেশের ভেতরে-বাইরে কোনো লাল বলের টেস্টেই তাকে বাইরে রাখা হয়নি। গত বছর গোলাপি বলের দুটি টেস্টে কেবল তাকে রাখা হয়নি। পরে অ্যাশেজের মাঝে ছিটকে গেছেন চোটের কারণে।

চোট কাটিয়ে ফিরে ডারউইন টেস্টে লায়ন ছিলেন একদমই ধারহীন। দুই ইনিংস মিলিয়ে স্রেফ একটি উইকেট নিতে পেরেছিলেন ১২৫ রান দিয়ে। তবে ৫৬৮ টেস্ট উইকেট শিকারি স্পিনারের একাদশে টিকে যাওয়ায় বড় ভূমিকা থাকতে পারে ম্যাকাইয়ের গ্রেট গ্রেট ব্যারিয়ার রিফ এরেনার উইকেটের।

এখানকার কিউরেটর পিটার কাজাকফ বলেছেন, শুরুর দিকে পিচ দারুণ গতিময় ও বাউন্সি হবে বলে আশা করছেন তিনি, তবে শুরুতে পেসারদের জন্য সহায়তা থাকলেও, খেলার পরবর্তী পর্যায়ে এটি ব্যাটসম্যান এবং স্পিনারদের জন্য একটি ভালো পিচে পরিণত হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন