You have reached your daily news limit

Please log in to continue


মামলার জট কমাতে নতুন এডিআর নীতিমালা, রাজনৈতিক প্রভাবশালী মধ্যস্থতায় নয়

খেলাপি ঋণ আদায় ত্বরান্বিত করা এবং আদালতে চলমান মামলার চাপ কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) ব্যবস্থাকে আরও কার্যকর করতে নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

এডিআর কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান ও মধ্যস্থতাকারীদের জন্য এতে নির্ধারণ করা হয়েছে যোগ্যতা, প্রাতিষ্ঠানিক কাঠামো, আর্থিক সক্ষমতা, মানবসম্পদ ও পেশাগত দক্ষতার একাধিক শর্ত। যেখানে মধ্যস্থতাকারী প্যানেলে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি না রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন নীতিমালা অনুযায়ী, এডিআর প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্ত হতে হলে সংশ্লিষ্ট আইন অনুযায়ী নিবন্ধিত হওয়ার পাশাপাশি হালনাগাদ ট্রেড লাইসেন্স ও টিআইএন থাকতে হবে। প্রতিষ্ঠানের পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) বিরুদ্ধে ঋণখেলাপি, প্রতারণা, দুর্নীতি, অর্থ আত্মসাৎ বা মানিলন্ডারিংয়ের মতো গুরুতর অপরাধে দণ্ডিত হওয়ার তথ্য থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না। কোনো প্রতিষ্ঠানের সিইও নিজেই ঋণখেলাপি হলে ওই প্রতিষ্ঠানও তালিকাভুক্তির অযোগ্য বলে বিবেচিত হবে।

এডিআর মধ্যস্থতাকারী প্যানেল নিয়েও কঠোর শর্ত দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কোনো রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিকে এ প্যানেলে রাখা যাবে না। একই সঙ্গে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বা সমমানের প্রশাসনিক কাঠামোর অন্তত অর্ধেক সদস্যকে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার যোগ্যতা থাকতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন