You have reached your daily news limit

Please log in to continue


শর্টসের মতো ইউটিউবের বড় ভিডিওতে ভিউ পাবেন যেভাবে

ইউটিউবে ভিডিও বানিয়ে আয় করতে চান, কিন্তু বড় ভিডিওতে ভিউ পাওয়া নিয়ে চিন্তায়? এবার সেই দুশ্চিন্তা কিছুটা কমতে পারে। বড় ভিডিওর ভিউ গণনার পদ্ধতিতে পরিবর্তন আনছে ইউটিউব। নতুন নিয়মে শর্টসের মতোই সহজ পদ্ধতিতে বড় ভিডিওর ভিউ হিসাব করা হবে। ফলে নতুন ও পুরোনো দুই ধরনের কনটেন্ট ক্রিয়েটরই এর সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে।

এতদিন ইউটিউবের শর্টস ও সাধারণ বা লং-ফর্ম ভিডিওর ভিউ গণনার ক্ষেত্রে পার্থক্য ছিল। শর্টস ফিডে কোনো ভিডিও সামনে এলে সেটি স্বয়ংক্রিয়ভাবে চলতে শুরু করে এবং সেই প্লে ভিউ হিসেবে গণনা হয়। অন্যদিকে বড় ভিডিওর ক্ষেত্রে দর্শককে ভিডিওতে ক্লিক করে সেটি চালু করতে হতো। ফলে একই সংখ্যক দর্শকের কাছে পৌঁছালেও শর্টসের তুলনায় লং ভিডিওতে ভিউ পাওয়া তুলনামূলক কঠিন ছিল।

এবার সেই ব্যবধান কমানোর উদ্যোগ নিয়েছে ইউটিউব। আগামী ২৪ আগস্ট ২০২৬ থেকে প্ল্যাটফর্মে ভিডিওর ভিউ গণনার নিয়মে পরিবর্তন আসছে। নতুন পদ্ধতিতে বড় ভিডিওর ক্ষেত্রেও দর্শকের ভিডিও চালু করার ঘটনাকে আগের তুলনায় সহজভাবে ভিউ হিসেবে গণনা করা হবে। অর্থাৎ শর্টসের মতোই লং-ফর্ম ভিডিওতেও ভিউ সংখ্যা দ্রুত বাড়তে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন