চলতি মাসেই বিসিবির নতুন টুর্নামেন্ট শুরু, খেলা হবে যেভাবে
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ১০:৫৯
দেশের পাইপলাইনে থাকা জুনিয়র ক্রিকেটারদের পুনর্মিলনী টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বয়সভিত্তিক ক্রিকেটের তিনটি দল নিয়ে নতুন টুর্নামেন্ট আগামী ২৮ আগস্ট থেকে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩; এই তিন দলকে নিয়ে ৫০ ওভারের ফরম্যাটের টুর্নামেন্টের সবগুলো খেলা হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
উদ্বোধনী ম্যাচে লড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। একদিন বিরতির পর খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।
প্রথম পর্যায়ে ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অপরের বিপক্ষে দুইটি করে ম্যাচ খেলবে প্রতিটি দল। অর্থাৎ প্রথম রাউন্ডে অন্তত ৪টি করে ম্যাচ খেলার সুযোগ পাবেন বয়সভিত্তিক ক্রিকেটাররা।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
২ বছর, ৫ মাস আগে
২ বছর, ৫ মাস আগে
২ বছর, ৫ মাস আগে
২ বছর, ৫ মাস আগে
২ বছর, ৫ মাস আগে