বাবাকে হারানোর পর মেসির প্রথম গোল, লাল কার্ড বাংলাদেশি বংশোদ্ভুত সুলিভানের
লিওনেল মেসির জীবনে এখন দুটি ভাগ—বাবার মৃত্যুর আগে ও পরে। এখন তাঁর বাবার মৃত্যুপরবর্তী জীবন চলছে। তাই এই গোলটিকে হয়তো ভুলতে পারবেন না ইন্টার মায়ামি তারকা। কারণ, এটা যে তাঁর বাবার মৃত্যুর পর প্রথম গোল!
উদযাপনেও তাই ছিল আবেগের ছোঁয়া। দুই হাতের অনামিকা আকাশের দিকে তুলে কিংবদন্তি স্মরণ করেন প্রয়াত দাদি সেলিয়া অলিভেরা ও বাবা হোর্হে মেসিকে। মায়ামি ফরোয়ার্ডের ক্যারিয়ারে তাঁদের চেয়ে বেশি অবদান সম্ভবত আর কারও নেই। ছোটবেলায় রোজ বিকেলে দাদি তাঁকে খেলতে নিয়ে যেতেন। আর বাবা ছিলেন বন্ধুর মতো। সন্তানের ক্যারিয়ার সঠিক পথে রাখতে তিনি এজেন্টের ভূমিকাও পালন করেছেন।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ৮ আগস্ট মেসির বাবা চলে যান না-ফেরার দেশে। তারপর এটি ছিল মেসির তৃতীয় ম্যাচ। আজ সকালে চেষ্টারের সুবারু পার্কে স্বাগতিক ফিলাডেলফিয়ার বিপক্ষে মায়ামির ২–২ গোলের ড্রয়ে প্রথমার্ধেই চোখধাঁধানো গোলটি করেন আর্জেন্টাইন কিংবদন্তি। ম্যাচের তখন ২৬ মিনিট। দুই দল তখন ১–১ গোলের সমতায় ছিল। ডান প্রান্তে পাস পেয়ে এক ডিফেন্ডারকে কাটান মেসি। এরপর জটলার ভেতর থেকে কোনাকুনি শটে গোল করেন। ক্যারিয়ারে এর আগে করা ৯২০টি গোলের চেয়ে এই গোলের আবেদন তাঁর কাছে অবশ্যই অন্য রকম।
- ট্যাগ:
- খেলা
- ক্লাব ফুটবল
- লিওনেল মেসি
- ইন্টার মিয়ামি