ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ১০:১০
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৭টা থেকে রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য আগামী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আজ এসব এলাকার আকাশ মেঘলা থাকতে পারে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বজ্রসহ বৃষ্টি
- আবহাওয়া অধিদফতর
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
সমকাল
| আবহাওয়া অধিদফতর
২ বছর, ৪ মাস আগে
ঢাকা পোষ্ট
| আবহাওয়া অধিদফতর
২ বছর, ৪ মাস আগে
ঢাকা পোষ্ট
| আবহাওয়া অধিদফতর
২ বছর, ৫ মাস আগে
যুগান্তর
| আবহাওয়া অধিদফতর
২ বছর, ৫ মাস আগে
জাগো নিউজ ২৪
| আবহাওয়া অধিদফতর
২ বছর, ৫ মাস আগে