কার্গো সংকটে বন্ধ এক্সিলারেটের এলএনজি সরবরাহ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ০৯:৪৮

কার্গো সংকটে কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে বুধবার রাত ৮টায় আমদানি করা গ্যাসের সরবরাহ কমে দৈনিক ৫৬১ মিলিয়ন ঘনফুটে নেমেছে।


পেট্রোবাংলার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, এক্সিলারেটের টার্মিনালটি যান্ত্রিক ত্রুটিতে নয়, সরবরাহযোগ্য এলএনজির মজুত শেষ হয়ে যাওয়ায় বন্ধ হয়েছে।


পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, বুধবার দুপুর ১২টায় দুই টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে দৈনিক ৬৬১ মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ হচ্ছিল। রাত ৮টায় তা ৫৬১ মিলিয়ন ঘনফুটে নামে।


দুপুরে দেশীয় ক্ষেত্রগুলোর ১ হাজার ৬২৮ মিলিয়ন ঘনফুটসহ মোট গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ২৮৯ মিলিয়ন ঘনফুট। রাত ৮টায় দেশীয় সরবরাহ কমে ১ হাজার ৬২৪ মিলিয়ন ঘনফুট হয়। সব মিলিয়ে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ নেমে আসে ২ হাজার ১৮৫ মিলিয়ন ঘনফুটে।


এ হিসাবে আট ঘণ্টায় মোট সরবরাহ কমেছে ১০৪ মিলিয়ন ঘনফুট বা ৪ দশমিক ৫ শতাংশ।


এর আগে সোমবার রাত ৮টায় এলএনজি সরবরাহ ছিল ৬৬৬ মিলিয়ন ঘনফুট। একই সময়ের হিসাবে দুই দিনের ব্যবধানে আমদানি করা গ্যাসের সরবরাহ ১০৫ মিলিয়ন ঘনফুট বা ১৫ দশমিক ৮ শতাংশ কমেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও