You have reached your daily news limit

Please log in to continue


আর্কাইভে নেই জহির রায়হানের ‘সংগম’ ও ‘বাহানা’

‘কখনো আসেনি’, ‘জীবন থেকে নেয়া’, ‘বেহুলা’ থেকে ‘লেট দেয়ার বি লাইট’—জহির রায়হানের বেশির ভাগ চলচ্চিত্র বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সংগ্রহে রয়েছে। তবে মুক্তির ছয় দশক পরও ‘সংগম’ ও ‘বাহানা’র মতো চলচ্চিত্র আর্কাইভে নেই। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ জানিয়েছে, ছবি দুটি তাঁদের সংরক্ষণে নেই। অ্যানালগ কিংবা ডিজিটাল—কোনো ভার্সনই তাঁদের কাছে নেই।

দুই পাকিস্তানের প্রথম রঙিন সিনেমা ছিল ‘সংগম’। ছবিটি ১৯৬৪ সালের ২৩ এপ্রিল মুক্তি পায়। লিটল সিনে সার্কেলের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন জহির রায়হান। চিত্রগ্রহণ করেছেন আফজাল চৌধুরী। এতে রোজী, হারুন, সুমিতা, খলিলসহ আরও অনেকে অভিনয় করেছেন।

ছবিটি ঢাকার গণ্ডি পেরিয়ে পশ্চিম পাকিস্তানেও দর্শকের মধ্যে সাড়া ফেলেছিল। ছবিটি পশ্চিম পাকিস্তানের হলগুলো চালাতে চায়নি। শুরুতে একটি হল ভাড়া করে চালানো হয়েছিল, পরে অন্য হলগুলো ছবিটি লুফে নেয়। করাচির ইস্টার্ন ফিল্মসহ বেশ কয়েকটি পত্রিকায় ছবিটির রিভিউ প্রকাশিত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন