You have reached your daily news limit

Please log in to continue


দ্বিতীয় টেস্টে মেন্ডিস-চান্দিমালকে পাচ্ছে না শ্রীলঙ্কা

গল টেস্টে হেরে সিরিজে পিছিয়ে পড়া শ্রীলঙ্কা শুনেছে বড় দুঃসংবাদ। চোটের জন‍্য ভারতের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেছেন দুই ব‍্যাটিং ভরসা কুসাল মেন্ডিস ও দিনেশ চান্দিমাল। দ্বিতীয় টেস্টেও পাথুম নিসাঙ্কার খেলা নিয়ে রয়েছে শঙ্কা।

১৬৫ রানে গল টেস্টে হেরেছে শ্রীলঙ্কা। রোববার কলম্বোয় শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম পছন্দের তিন ব‍্যাটসম‍্যানকে ছাড়াই খেলতে হতে পারে তাদের।

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) সময় হ‍্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে আছেন মেন্ডিস। তার জায়গায় সুযোগ পেয়ে প্রথম ইনিংসে ৮০ রান করেন নিরোশান ডিকওয়েলা। জায়গা ধরে রাখতে পারেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন