সরিয়ে দেওয়া হল কারা মহাপরিদর্শককে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ২১:৩০
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে সরিয়ে তাকে নিজ বাহিনীতে ফেরত পাঠানো হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। নতুন করে এ পদে কাউকে এখনো দায়িত্ব দেওয়া হয়নি।
প্রজ্ঞাপনে বলা হয়, সেনাবাহিনীর এ কর্মকর্তাকে বর্তমান প্রেষণ পদ থেকে প্রত্যাবর্তনপূর্বক তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
এ বিষয়ে সন্ধ্যায় কারা অধিদপ্তরের মিডিয়া সেল থেকে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণারয়ের এক আদেশে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাবাসন করা হয়েছে। এটি একটি নিয়মিত প্রক্রিয়া। বিভিন্ন সূত্র মতে, সরকার দেশের বাইরে সেনাবহিনীর কোনো একটি গুরুত্বপূর্ণ পদে পদায়নের জন্য তাকে মনোনীত করেছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- কারা মহাপরিদর্শক