You have reached your daily news limit

Please log in to continue


বেঁচে যাওয়া ৩ বাংলাদেশির বয়ানে কলকাতার হোটেলের অগ্নিকাণ্ড

কলকাতার নিউ মার্কেট এলাকার একটি হোটেলে আগুন লাগার পর প্রাণ বাঁচাতে ছাদে আশ্রয় নিয়েছিলেন বাংলাদেশের গাজীপুরের মহম্মদ আসাফুল জামাল ও তার ভাই।

নিচে নামার কোনো সুযোগ ছিল না। চারদিকে ঘন ধোঁয়া। এক হাত দূরের কিছুই দেখা যাচ্ছিল না।

মঙ্গলবার গভীর রাতের ওই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি বলে স্থানীয় পুলিশ তাদের পরিচয় নিশ্চিত করেছে। বাকি চারজনের মধ্যে তিনজনও বাংলাদেশি বলে আশঙ্কা করা হচ্ছে।

কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার লিখেছে, মির্জা গালিব স্ট্রিটের ওই ভবনের চতুর্থ তলার একটি হোটেলে শনিবার থেকে ছিলেন আসাফুল। ব্যবসার কাজে কলকাতায় গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন তার ভাই।

মুকুন্দপুরের এক হাসপাতালে আসাফুলের চিকিৎসা চলছিল। মঙ্গলবার রাতে খাওয়াদাওয়া শেষে ঘুমিয়ে পড়েছিলেন দুজন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন