রদ্রিকে নিয়ে মরিনহোর আক্ষেপ, ‘রিয়ালে দ্বিধার জায়গা নেই’

ডেইলি স্টার প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ১৮:৫৬

রদ্রিকে ঘিরে শেষ পর্যন্ত যে নাটকীয়তা হয়েছে, তাতে সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ এই মিডফিল্ডারকে নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চললেও শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছেন তিনি। নতুন ক্লাবে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তাকে উপস্থাপনও করা হয়েছে। আর রদ্রিকে হারানোর প্রসঙ্গে এবার মুখ খুলেছেন রিয়ালের নতুন কোচ জোসে মরিনহো।


রিয়ালের মাঝমাঠে রদ্রিকে ‘মিসিং পিস’ হিসেবে দেখা হলেও মরিনহো অবশ্য দাবি করেছেন, তার দল এই মুহূর্তে রদ্রির অভাব অনুভব করছে না। বরং বর্তমান স্কোয়াডের খেলোয়াড়দের আরও ভালো করে তোলার ওপরই তার আস্থা।


'আমি রদ্রিকে মিস করছি না। আমাদের সমাধান আছে, মানসম্পন্ন খেলোয়াড় আছে। তারা এখন পর্যন্ত কী করেছে, সেটা দিয়েই আমি তাদের বিচার করি। তবে আমি বিশ্বাস করি, তাদের আরও ভালো করে তোলার সামর্থ্য আমার আছে,' এল চিরিঙ্গিতোকে বলেছেন মরিনহো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও