সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক জামিনে মুক্ত
ডেইলি স্টার
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ১৮:৫৫
এক বছর ২৫ দিন পর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।
আজ বুধবার বিকেল সোয়া ৪টার দিকে তিনি কেরাণীগঞ্জের বিশেষ কারাগার থেকে মুক্ত হন।
কারাগারের সিনিয়র জেল সুপার মো. তায়েফ উদ্দিন মিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বি এম খায়রুল হকের আইনজীবী মো. মোতাহের হোসেন সাজু ও মোনাইম নবী শাহিনও তার মুক্তি পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- জামিনে মুক্তি